চাঁদপুরে বিকেল ৬টার পর ঔষধ ছাড়া সব দোকান বন্ধ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার :

করোনাভাইরাস মোকাবেলার জন্য আজ (শনিবার) বিকাল ৬টা থেকে চাঁদপুর জেলার ঔষধের দোকান ব্যতীত সকল দোকান পাট বন্ধ থাকবে।

অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তার ফেইসবুকে এই ঘোষণা দেন।

gif maker

 

এর আগে শুক্রবার অপর এক পোস্টে সারা জেলায় দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণকালে কঠোরভাবে জনসমাগম পরিহার নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।

You might like