লক্ষ্মীপুরে এক যুবকের নমুনা সংগ্রহ, ৮ পরিবার লকডাউন: স্ত্রী-সন্তান আত্মগোপনে

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে নারায়ণগঞ্জ থেকে আসা নুর আলম (৩২) নামে এক অসুস্থ যুবকের করোনভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে।

একই সঙ্গে তার সংস্পর্শে আসা চারটি বাড়ির আট পরিবারকে লকডাউন করা হয়েছে। তবে তার স্ত্রী শিশু ছেলেকে নিয়ে আত্মগোপনে রয়েছে।

 gif maker

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই যুবকের শশুর বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিভাগের টিম নমুনা সংগ্রহ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নারায়ণগঞ্জ লকডাউনের পর নুর আলম স্ত্রী-সন্তানকে নিয়ে গোপনে চরমার্টিন গ্রামে শশুর বাড়িতে আসেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি নারায়ণগঞ্জ ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনও তিনি অসুস্থ রয়েছেন। তার আসার খবর জানতে পেরে মেডিকেল টিম গিয়ে শারিরিক খোঁজখবর নেয়। এসময় তাকে চিকিৎসাও দেওয়া হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা আট পরিবারকে লকডাউন করা হয়।

কমলনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সঙ্গে আসা স্ত্রী-সন্তান আত্মগোপনে রয়েছেন।

You might like