‘লকডাউনে কাজ নেই’ হতাশায় অভিনেত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক :

লকডাউনের কারণে হাতে কাজ নেই, তাই হতাশাগ্রস্ত হয়েছে ভারতের হিন্দি সিরিয়ালের অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ‘কাজ নেই বলে হতাশায়’ আত্মহত্যা এ বিষয়টি প্রেক্ষার ঘনিষ্ঠজনেরা দাবি করলেও পুলিশ এখনো এ বিষয়টি পরিষ্কার করেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (২৫ মে) রাতে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রেক্ষা।

মঙ্গলবার (২৬ মে) সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পান। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।’

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে এ আত্মহত্যার পেছনে? হিরানগর থানার ভারপ্রাপ্ত অফিসার রাজিব ভাদোরিয়া এ দিন সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে ‍পুলিশ।

You might like