শেরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

 

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে বজ্রপাতে হিরা মিয়া (৩০)নামে একজনের মৃত্যু হয়েছে। (২২ জুন) সোমবার বিকেলে পৌর শহরের কসবা কাচারীপাড়া (গারোটিলা) এলাকার সুতানলী দিঘিতে মাছ ধরতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত হিরা স্থানীয় মৃত আব্দুল গফুরের ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

জানা যায়, সোমবার বিকেল ৩ টার দিকে হিরা মিয়া বাড়ির পাশে সুতানলী দিঘিতে মাছ শিকারে যায়। ওইসময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে হিরা মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়।

You might like