
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে জাল টাকার নোটসহ নাঈমুল হাসান রাজু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ।

২৪ জুন (বুধবার) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন থেকে ৬ হাজার ২০০ টাকার জাল নোটসহ নাঈমুল হাসান রাজুকে আটক করা হয়েছে। জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকায় রাজুর বাড়ী। সে ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র সাহার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় বিকেলে এক অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ টাকার জাল নোটসহ হাতেনাতে রাজুকে আটক করতে সক্ষম হয়।rres
পঞ্চগড় সদর থানার অফিসার ইন চার্জ আবু আক্কাস আহমদ জাল টাকার নোটসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।








