পঞ্চগড়ে বাঁশের সাকো মেরামত করতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বাঁশের সাকো মেরামত করতে গিয়ে পানিতে ডুবে মোঃ আব্দুর রাজ্জাক রিপন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহরের ওপেন চৌকি ভাজনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত রিপন ওই এলাকার মোঃ ছানোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির পাশে বাঁশের সাকো মেরামত করতে যায় রিপন। সাকো মেরামতের সময় হটাৎ সাকোসহ রিপন পানিতে ডুবে যায়। তার চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন এসে তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার খবর পেয়ে ঘটনা স্থল পরির্দশন করেন এবং পানিতে ডুবে রিপন নামে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

কিশোর রিপনের অকাল মৃত্যুতে এলাকাবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছে।

You might like