

মাজহারুল ইসলাম রাসেল, পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালীর দুমকি থানা সংলগ্ন এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ৩ বোতল ফেনসিডিলসহ রুবেল গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহনকারী ওই যুবককে আটক করতে বৃহষ্পতিবার মধ্যরাত থেকে থানা এলাকায় অবস্থান নেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম।
পরে শুক্রবার ভোর ০৪টার দিকে সন্দেহভাজন যুবক রুবেল থানা সংলগ্ন সড়কে পৌঁছলে তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আটক রুবেল গাজী (২৫) দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকার ০২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোতাহার গাজী। দুমকি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলায় গ্রেফতার করে তাকে কোর্টে চালান দেয়া হবে।











