স্বরূপকাঠি পৌরসভার টিএলসিসি ও সুধিসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০০ পিএম

 

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠি পৌরসভার টিএলসিসি ও সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৮ নভেম্বর (শনিবার) বিকেলে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই সমাবেশে সভাপতিত্বে করেন পৌসভার মেয়র মো. গোলাম কবির।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব মো. জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সমাজ সেবক মো. মহিবুল্লাহ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, পুলিশ অফিসার মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, নারী নেত্রী মীরা চৌধূরী, কাউন্সিলর মো. নুরুল ইসলাম, রতন দত্ত, জাহীদুল ইসলাম বিপ্লব, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, সামসুল আলম বাবুল, মানিক সরকার প্রমুখ।

বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত চলমান প্রায় দেড় সহ¯্রাধিক পৌরবাসীর ওই সমাবেশে পৌরসভার মেয়র মো. গোলাম কবির বিগত পাঁচ বছরে বর্তমান পৌর পরিষদ যে সব কর্মকান্ড করেছে তার বিশদ বর্ণনা দেন।

তিনি উল্লেখ করেন পৌরসভার বার্ষিক রাজস্ব আয় হয় ১ কোটি ২০ লাখ টাকা কর্মচারী বেতন ও অন্যান্য খরচ হয় ১ কোটি ৪০ লাখ টাকা। গত পাঁচ বছরে বার্ষিক উন্নয়ন খাতে (বিশেষ বরাদ্ধ ও ঘূর্ণিঝড় বুলবুলের সময় পাওয়া বরাদ্ধ মিলিয়ে) ৫ কোটি ৯২ লাখ ৯৭ হাজার টাকার বরাদ্ধের বিপরীতে কাজ করানো হয় ৯ কোটি টাকার এবং বকেয়া পরিশোধ করা হয়েছে ৩ লাখ টাকা। সব মিলিয়ে ১২ লাখ টাকা খরচ হয়েছে। ওই খাতে ৬ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া নগর উন্নয়ন প্রকল্পে এযাবৎ ৮ কোটি টাকা বরাদ্ধ পেয়ে ১৭ কোটি টাকার টেন্ডার করা হয়েছে। যে কাজ চলমান। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র গোলাম কবির।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৮ নভেম্বর ২০২০ খ্রি. ২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার

 

You might like