পঞ্চগড়ে ৮০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ মোঃ কাশেম আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০.২০ টায় আটোয়ারী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল উদ্দিনের নেতৃত্বে বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ নং তড়িয়া ইউপিস্থ বোদগাঁও গ্রামের ধলির কবরস্থানের পার্শ্বের ব্রীজের উপর থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ কাশেম আলী কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, মাদকের বিরুেদ্ধে অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You might like