জয়পাড়া কলেজের পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পাড়া কলেজের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে ফুল দিয়ে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

রবিবার ২১শে ফেব্রুয়ারি সকাল ৬টা৩০মিনিটে পতাকা উত্তোলন করে ৯টায় কলেজের সকল বিভাগ সহ ছাত্রলীগ, ছাত্রদল, রোভার স্কাউট মিলে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন,জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোঃসিদ্দিকুর রহমান,কলেজের সকল প্রভাষক, ছাত্রলীগ সহ রোভার স্কাউট গ্রুপ।

You might like