শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের ঈদ শুভেচ্ছা

শেরপুর প্রতিনিধিঃ মুসলিম উম্মাহের আত্মত্যাগ ও ঐক্যের প্রতিক হচ্ছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর পক্ষে থেকে ছাত্রদলের সকল ইউনিট কমিটির নেতাকর্মী সহ শেরপুরের সকল শ্রেণির মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন ” ঈদ মোবারক “।

 

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও ভয়াবহ করোনা থেকে মুক্তির কামনা করেন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে মানুষকে। পবিত্র ঈদুল আজহা সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক সকলের হৃদয়।

এসময় জেলা ছাত্রদল সভাপতি বলেন, সকলেই করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পড়ে ঈদের জামাতে আসবেন অবশ্যই কেননা আনন্দের চেয়ে জীবন বড়।

পরিশেষে তিনি আরও বলেন, আপনার আপনাদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য অসহায়দের কে সাহায্য করুন। এবং কুরবানির বর্জ্য নিদিষ্ট জায়গায় ফেলুন।

 

You might like