ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

মো. রফিকুল ইসলাম,
ব্রাহ্মণবাড়িয়া, কসবা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন ২নং মেহারী ইউনিয়নের অধিভুক্ত ৮নং ওয়ার্ডের পুরকুইল গ্রামে আজ ২২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অর্থ সহায়তাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন উক্ত গ্রামের অরাজনৈতিক ও আর্থ-সামাজিক সংগঠনের মধ্য থেকে পুরকুইল হাজী গ্রুপ,পুরকুইল যু্বসমাজ এবং সার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠানত্রয়।

উক্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সংগঠনের সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে যোগদান করেন স্থানীয় জনগণ,স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের মানুষ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা মহামারী করোনার প্রাদুর্ভাবে যথাযথ স্বাস্থবিধি মেনে আজকের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে খুবই আনন্দিত এবং সেইসাথে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

You might like