পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান, সাধারণ সম্পাদক প্লাবন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় জেলা ছাত্রলীগের আবু মো. নোমান হাসানকে সভাপতি এবং সাদমান সাদিক পাটোয়ারী প্লাবনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।

আগামী এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১ আগষ্ট (রোববার) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে ১০ জন সহ-সভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাতজন সাংগঠনিক সম্পাদক পদে পেয়েছেন। এছাড়া মোঃ আরিফুজ্জামান আরিফ কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পেয়েছেন।

উল্যেখ, গত ১৬ জুলাই পঞ্চগড় জেলা ছাত্রলীগের আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।

 

You might like