

কামরুজ্জামান হারুন:
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন, তার প্রিয় হাবীব (দ.) এর মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামকে আমাদের জন্য উপহার হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় নবিজীর (দ.) আদর্শের মাঝেই পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে। বর্তমান বিশ্বে প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দারিদ্র্য, দুর্ভিক্ষ দূর করতে পারছে না ।বরং তা ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য, দারিদ্র্য-দুর্ভিক্ষ, খেটে খাওয়া মানুষের ওপর শোষণ-বঞ্চনা বৃদ্ধি করছে। প্রায়শই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে।দেশে দেশে বেকারত্ব বাড়ছে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, একমাত্র প্রিয় নবিজী (দ) এর আদর্শ অনুসরণে ইসলামি অর্থনীতিই দারিদ্র্য দূর করতে পারে। কারণ ইসলামে যাকাতের মাধ্যমে গরীবদের অধিকার রক্ষা এবং সম্পদের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। এতে একটি সমতাভিত্তিক, বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে বলে অর্থনীতির ভিত্তি দৃঢ়তা লাভ করে ।দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রযাত্রা তরান্বিত হয়।

৯ নভেম্বর কুমিল্লার বরুড়ার ডিমডুল রহমানিয়া সুন্নীয়া মাদ্রাসা সংলগ্ন খলিফা রুহুল আমিন মাইজভান্ডারীর বাসভবনের ময়দানে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) এবং পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা আবদুস সাত্তার সিদ্দীকি,হাফেজ মুফতি শাহজাহান সিদ্দীকি, মাওলানা মনসুর আলী প্রমুখ।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







