

মো: মহিউদ্দিন, ফরিদঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরটি একজন সহকারী মৎস্য কর্মকর্তা দিয়ে চলছে। জেলার মধ্যে আয়তনে ও জনসংখ্যায় সর্ববৃহৎ উপজেলা ফরিদগঞ্জ। সঙ্গত কারণেই এখানে কাজও বেশী তাই একজন জনবল দিয়ে দপ্তরটি চালাতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।
অফিস সূত্র জানান, এ দপ্তরে অনুমোদিত পদ সংখ্যা হলো ৫টি। বর্তমানে কর্মরত রয়েছে ১ জন। অবশিষ্ট ৪ টি পদ শূন্য রয়েছে। শূণ্য পদগুলো হলো: উপজেলা মৎস্য কর্মকর্তা ০১ ,ক্ষেত্র সহকারি ০১, অফিস সহকারি ০১, অফিস সহায়ক ০১, তাছাড়া দপ্তর আঙ্গিনায় মৎস্য খামার থাকায় একজন পাহাদারের প্রয়োজনও রয়েছে। দির্ঘদিন এ পদগুলোতে লোকবল না থাকায় স্বাভাবিক কার্যক্রমে অসুবিধা হচ্ছে। দপ্তরটি তালা খোলা থেকে পতাকা উত্তোলণসহ সকল কাজ একজনকে সামাল দিতে হয়। ফলে সময় মতো কাজগুলো করতে মুসকিলে পড়তে হয়।

এ বিষয়ে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আকতার রুমা জনবল সংকটের সত্যতা স্বীকার করে জানান, কোন না কোন ভাবে কাজ গুলো ম্যানেজ করে নিচ্ছি। তাছাড়া উর্ধতন কর্তৃপক্ষকে জনবল সংকটের বিষয় অবহিত করা হয়েছে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়










