

ফরিদগঞ্জ প্রতিনিধি ::
র্যাব-১১ চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের সহোদর ও বালিথুবা পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন (৫০)কে বুধবার (১০ নভেম্বর) আটক করেছে।
রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ বৃহস্পতিবার (১১ নভেম্বর) তাকে নিয়মিত মামলার আসামী হিসেবে চাঁদপুর আদালতে পাঠিয়েছে।

পরিবার সূত্র জানায়, ইটভাটার মালিক জনৈক ওমর ফারুক রাতের আঁধারে পেট্রোল দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের করে। তাতে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়নকে ৫ নম্বর আসামী হিসেবে চিহ্নিত করে। সেই মামলায় হয়রানি করতেই র্যাবের মাধ্যমে এই আটকের ঘটনা ঘটায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, তদন্ত কাজ চলছে । বাদী সাক্ষী হাজির করতে পারেন নি। ঘটনা রাতের আঁধারে ঘটেছে। তদন্ত করে সঠিক রিপোর্ট প্রদান করা হবে।
থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন, র্যাব শাহাদাত হোসেন নয়নকে আমাদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা ও বৃহস্পতিবার আদালতে প্রেরণ করার কথা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ







