মৈশাদী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ

গাজী মোঃ মহসিন :
সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে যে ভাবে পরিশ্রম করে বিজয়ী করেছেন, সে জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকগন নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত করা পর্যন্ত মাঠে ছিলেন,খেটেছেন তা ভাষায় প্রকাশ করার মত না। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি, সে জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

You might like