
মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬ হাজার ১শ’ ৫২ জন। প্রথম দিনে অনুপস্থিত ৯১ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসিতে মোট পরীক্ষার্থী ৪,২৭৯ জনের মধ্যে অনুপস্থিত ১০, দাখিল ১,৭৩৮ জনের মধ্যে অনুপস্থিত ৭৭ এবং ভোকেশনালে ২৩৫ জনের মধ্যে অনুপস্থিত ৪ জন পরীক্ষার্থী।

ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান বলেন, করোনা মহামারীর মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। তাই অনুপস্থিত হার একটু বেশী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশ্রাফী ও একই কথা জানালেন।










