

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:
কুমিল্লায় আফজল খানের ১ম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এডভোকেট আফজল খান ১ম জানাজা কুমিল্লা আদালত প্রাঙ্গনে সকালে সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মরহুমের ২য় জানাজা দুপুর ২টায় কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে।
২য় জানাজা শেষে আফজল খানকে শহরের ঠাকুর পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আফজল খান কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ১৪ দলের বতর্মান ‘সমন্বয়ক।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অনেকে। তারা প্রয়াত অ্যাডভোকেট আফজাল খানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।







