কুমিল্লায় মাদকসহ একজন আটক

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১৭ নভেম্বর ২০২১

কুমিল্লার বাংগরা বাজার থানা পুলিশ মাদক সহ একজনকে আটক করেছে।

বুধবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই কৃষ্ণ মোহন দেবনাথ। এসময়ে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন মিয়াকে (৩৫) আটক করে। অভিযানে সাথে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই জুয়েল রানা।

আটক শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উলুচারা, শাহাপুর এলাকার উলুচারা গ্রামের মোঃ কাদির মিয়ার ছেলে।

তাহা হেফাজতে থাকা ০৮ বোতল হুইস্কি (বিদেশী মদ), ১২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পুরাতন নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।

বাংগরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই ব্যাপারে এসআই কৃষ্ণ মোহন দেবনাথ বাদী হয়ে বাংগরা বাজার থানার ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন।

 

You might like