

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে খাল ভরাট করায় বর্ষায় জলাবদ্ধতায় মাছের ঘের ভেসে গেছে বাড়িতে পানি উঠেছে। চলাচলের পথ পানির নিচে তলিয়ে গেছে, শিক্ষর্থীদের চলাচলের মারাত্মক অসুবিধা হচ্ছে।

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা, বালিচাটিয়া, এই দু‘গ্রামের নোয়ারাজা খান বাড়ি, পাটওয়ারী বাড়ি, হইতে দর্জি বাড়ি পর্যন্ত খলের অংশ বিশেষ ভরাট করে কেউ দোকান নির্মাণ আবার কেউ বাড়ি নির্মাণ ও গড়ে তুলেছে মাছের ঘের এ সবকরে সমস্যার সৃষ্টি করেছে।
সংশ্লিষ্ট এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের নিকট গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দিয়েও কোনি প্রতিকার পায়নি বলে জানিয়েছে , আমির হোসেন পাটওয়ারী ।
ওঁই এলাকায় বসবাসকারী ওঁই পথে চলাচল কারীরা জানায়, আমাদের চলাচলের রাস্তায় ও বসবাসের বাড়িতে জলাবদ্ধাতায় খুবই বেকায়দায় পড়তে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসণের দৃষ্টি কামনা করছি। অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠেছার পদক্ষেপ নিয়ে এ সমস্যার নিরসনের জন্য।










