প্রবাসী কামরুল দেশে আসা মাত্রই পালিয়ে বেড়াচ্ছে স্ত্রী নাজমা

নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘদিন প্রবাসে থেকে স্বামী কামরুল দেশে আসা মাত্রই পালিয়ে বেড়াচ্ছে স্ত্রী নাজমা।

দেশের বিভিন্ন জায়গায় স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে স্বামী কামরুল ইসলাম। রায়পুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে একাধিক বার।
ঘটনাটি ঘটেছে লক্ষ¥ীপুর জেলার রায়পুর উপজেলার চর বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামে।প্রাবসী কামরুল হাসান ১৯৯৮ সালে একই ইউনিয়নের সাইছা গ্রামের নুরুন্নবীর মেয়ে নাজমা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে।

সৌদি আরব প্রাবসী কামরুল হাসান জানান, দীর্ঘ সাড়ে ৩ বছর পর দেশে এসেছি। আসার পর তাৎক্ষণিক পালিয়ে যায়। থানায় জিডি করার পর একবার খোঁজে নিয়ে আসলেও আবার পালিয়ে গেছে। স্ত্রী নাজমা পূর্ব থেকেই আমাকে হুমকি দিয়ে বলতেন যে আমি যেই দিন বাড়িতে আসবো সেই দিনই সে বাড়ি থেকে চলে যাবে।

আমি ভেবেছি আমার সাথে হয়তো মশকারা করছে। আমি দেশে আসার ৯ মাস পূর্ব থেকে আমার সাথে আমার স্ত্রী নাজমা আক্তার কোন প্রকার কথা বলতো না। বাড়িতে টাকা পয়সা প্রয়োজন হলে ছেলে এবং মেয়ে আমার কাছে বলতো তার পরই আমি টাকা পাঠিয়ে দিতাম।

গত ১৫ নভেম্বর আমি বাড়িতে আসি ঐ দিন সন্ধ্যায় আমার বাড়ি হইতে সে কাউকে কিছু না বলে চলে যায়। পরবর্তীতে বহু খোঁজাখুজির পর ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের জোকরদ্দি পাটওয়ারী বাড়ী হইতে থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা সাইছা গ্রামে তার বাবার জিম্মায় রাখা হয়েছে। পরর্তীতে ঐ বাড়ী থেকে আবার ও পালিছে। কোন অজ্ঞাত স্থানে পালিয়ে যায় সে। নাজমার পিতা নুরুন্নবী জানান আমার মেয়ের মাথায় একটু সমস্যা রয়েছে তাছাড়া জিনের আচরও রয়েছে।

আমি ভেবেছিলাম জামাই কামরুল হাসান বাড়িতে আসলে ডাক্তারের পরামর্শ নিবো ভালো চিকিৎসা করাবো। কিন্তু সে বাড়ি আসার পর পরই পালিয়ে বেড়াচ্ছে আমার মেয়ে , ফলে না কোন চিকিৎসা না কোন সংসার কোনটাই করা সম্ভব হচ্ছেনা।

আতœীয়স্বজন ও সন্দেহ জনক স্থানগুলোতে বহু খোঁজা-খুঁজি করেও সন্ধান না পেয়ে ছেলে মেয়েরা কান্নাকাটি করছে আর স্বামী কামরুল নিরুপায় হয়ে পড়েছে। কেউ সন্ধান পেলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ নাজমার স্বামী কামরুল ।

এবিষয়ে কামরুন হাসান রায়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ১৭ই নভেম্বর ২১/ জিডি নং-৮১৩।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like