

কাজী কাউছার আহমেদ, প্রতিনিধি :
২২ নভেম্বর (রবিবারে) অনুষ্টিতব্য কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডে মতবিনিময় সভায় আসন্ন ইউপি নির্বাচন ২০২১ ইং এর বাস্তবায়ন কে সামনে রেখে চান্দিনা উপজেলার উক্ত পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এই ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হাসেম পুনঃ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়ন টির ০৭ নং ওয়ার্ডের শালচর এবং খৈছাড়া গ্রামবাসীর উপস্থিতিতে এক উঠান বৈঠকের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় গন্যমান্য ব্যক্তিবর্গণ সহ ছোট-বড় সকলের উপস্থিতির মাধ্যমে তাকে পুনঃ চেয়ারম্যান নির্বাচন করার মতামত প্রকাশ করেন।
আবুল হাশেম সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী মাধ্যমে উক্ত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেছেন মতবিনিময় সভায় উপস্থিত সকলকে তথা ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে সর্বাত্মক কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
সার্বিক সম্মতিক্রমে বৈঠকের সকলে ঐক্যবদ্ধ হয়ে ২য় বার উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সার্বিক বিবেচনা করে পুন: জনাব আবুল হাসেম সাহেব কে চেয়ারম্যানের প্রয়োজন আছে মনে করে সকলে সমর্থন করেন বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় ইউপি আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







