

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২৩ নভেম্বর ২০২১
কুমিল্লা নগরীর সংরাইশ বড় পুকুরপাড় এলাকা থেকে ১টি রাইফেল, ২টি এলজি বন্দুকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কাউন্সিলর সোহেলসহ দুইজনকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যায় কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকার রহিম ডাক্তারের বাসার গলিতে এসব উদ্ধার হয়।
ওই গলির আব্দুল জলিল এর ছেলে মোঃ বেলাল আহম্সেদ (৬৫) এর মালিকানাধীন ২২/৪ সংরাইশ (তাজেহা লজ) এর টিনশেড বিল্ডিং এর ওয়াল ও রাস্তার পাশের বাউন্ডারী ওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় এসব আগ্নেয়াস্ত্র ও সন্ত্রাসী কাজে ব্যাবহৃত সামগ্রী পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও সামগ্রীর মধ্যে রয়েছে ৩ টি কালো স্কুল ব্যাগ, এর ভিতর ২ টি এলজি, ১ টি পাইপগান, ১২ রাউন্ড গুলি, ৩০৩ রাইফেলে গুলি এবং কালো কসটেপ মোড়ানো কৌটার মত অবিন্ফোরিত ২০ টি হাত বোমা, একটি লোহার রড ও দুইটি কালো রং এর ২টি শার্ট।
বাড়ীর মালিকের মেয়ে নিগার সুলতানা ৯৯৯ নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়।
কুমিল্লা সিটিকর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল সহ দুই জনকে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্র বলে ধারণা করছে পুলিশ। ঘাতকরা হত্যাকান্ড শেষে ফেলে যেতে পারে বলে মনে করছে পুলিশের উপস্থিত কর্মকর্তারা। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ







