

কবির হোসেন মিজি।। চাঁদপুরের কচুয়া-গৌরীপুর বিশ্বরোডে বিআরটিসি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় ওই সড়কের কচুয়া ডাক্তার বাড়ীর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী দোহাটি গ্রামের উর্মি মজুমদার (২৪), কোয়া গ্রামের রিফাত (২৫) ও নিশ্চিন্তপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫)।
নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলো। সিএনজি চালক মনির হোসেনকে গুরুতর আহত আবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম ও জয়নাল আবেদীন জানান, সড়কে বিআরটিসি বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত হয় আর ও দুইজন। পরে উত্তেজিত জনতা বিআরটিসি বাসটি ভাংচুর করে।
এ ব্যাপারে কচুয়া থানা আফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং দুর্ঘটনায় পতিত বিআরটিসি বাস ও সিএনজি জব্দ করা হয়েছে ও জানান।







