নারী নির্যাতন মামলায় ফরিদগঞ্জের ছাত্রদল নেতা কুদ্দুসের ৩ বছরের জেল

স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ন-আহবায়ক আব্দুল কুদ্দুস রিয়াদ মিজি নারী নির্যাতন মামলায় ৩ বছরের জেল দেয় আদালত।

গত সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন আদালত চুড়ান্ত প্রতিবেদন শেষে রায় ঘোষণা দিলে এজলাস থেকে তাকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরন করে বলে জানা যায়।

মামলার ফরিয়াদি ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া গ্রামের জামাল হোসেনের মেয়ে ছালেহা আক্তার। গত কয়েক বছর পূর্বে একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল কুদ্দুস রিয়াদ মিজি জামাল হোসেনের পরিবারের উপর নির্যাতন চালায়।

এতে তার দুই মেয়ের শরীরে অমানবিক আঘাত করে লীলা ফুলা করে দেয়। সেই সময় পত্রপত্রিকায় এমন নির্যাতনের বর্বরতা হামলার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ পায়। পরে অসহায় পরিবারটির পক্ষে সরকার মামলার খরচ বহন করে সর্বশেষ রায় ঘোষণার মধ্যদিয়ে বিচারের আওতায় সাজা প্রদান করে।

রায় ঘোষণার পর নির্যাতিত পরিবার আদালতের রায়কে সন্তুষ্ট মনে করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল কুদ্দুস মিজির বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডসহ জ্বালাও পোড়াও মামলা ইতিপূর্বে কয়েকবার জেল খেটেছেন। এমনকি তার নিজ এলাকায় বিভিন্ন সময়ে সাধারন মানুষের সাথে মারামারি ঘটনা ঘটিয়ে আদিপ্রত্য বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে।

 

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

You might like