আগামী ৫ জানুয়ারি কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন

কাজী কাউছার আহমেদ চান্দিনা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি সারাদেশের ৭০৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ তফসিল অনুযায়ী কুমিল্লার চান্দিনা উপজেলার বারো টি (ইউপি) নির্বাচন ও অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন এর মধ‍্য দিয়েই পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার।

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like