

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ৩০ নভেম্বর ২০২১
কুমিল্লায় প্রকাশ্যে গুলি করে কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজহার নামীয় আসামী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত। (রিপোর্ট লিখা পর্যন্ত নিহতদের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি কক্ষে তালাবন্ধ করে রাখা হয়েছে)। পুলিশের এস আই নূরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালের রেজিস্টার সূত্রে জানা যায় নিহতরা হলেন, জোড়া খুনের মামলার ৩নং আসামী মোঃ সাব্বির হোসেন ও ৫নং আসামী সাজন।
নিহত সাব্বির হোসেন, নগরীর সোজানগর এলাকার রফিক মিয়ার ছেলে এবং নিহত সাজন নগরীর সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে।
পুলিশের একটি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ রায়ের হত্যা মামলার এজহারনামীয় আসামি সহ অজ্ঞাতনামা আসামীরা সংরাইশ এবং নবগ্রাম এলাকায় অবস্থান করছে। এমনই এক সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা শুরু করে।
রাত পৌণে ১টার দিকে গোমতী নাদীর সংরাইশ বালুমহাল সংলগ্ন নদীর বেড়িবাঁধের কাছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশের টিম পৌঁছালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। উপস্থিত পুলিশ সদস্যরা নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়। গুলিবর্ষণ শেষে ঘটনাস্থলে দুইজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে সন্ত্রাসিদের ছোড়া গুলিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল তল্লাশি করে উক্ত স্থান হতে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
সরকারি কাজে বাধা, হত্যা ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও সুত্রটি জানিয়েছে।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ










