

দেশব্যাপী এসএসসি ৯৯ ব্যাচের দুইদিন ব্যাপী টি১০ ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর দিবা রাত্রি ম্যাচের মাধ্যমে শেষ হলো টুর্নামেন্টের সকল খেলা।
১১ ডিসেম্বর চট্টগ্রাম হলিশহর বিজিবি মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এনবিএস ডায়নামাইটস। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৯৫ রান। ৯৬রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে কুমিল্লা ৯৯ রাইডার্স। নির্ধারিত ১০ ওভারের ৩ ওভার বাকি থাকতেই ৯৯/৩ রানে জয় নিশ্চিত করে ৭ উইকেটে এনবিএস ডায়নামাইটস কে হারায় কুমিল্লা ৯৯ রাইডার্স।

উল্লেখ্য, সারা বাংলাদেশ ব্যাপী এসএসসি ১৯৯৯ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ৭টি বিভাগের মোট ৯টি দল গঠন করে শুরু হয় টি১০ ক্রিকেট টূর্ণামেন্ট।
কুমিল্লা ৯৯ রাইডার্স দলের হয়ে খেলছেনঃ
আল মামুন রাসেল(অধিনায়ক) , শফিকুল ইসলাম, মোঃ জামাল, সোহেল ইসলাম, হেলাল উদ্দিন, ফয়জুল আলম মজুমদার, তাওহীদ মারিয়া, এমরান হোসেন, , শাকিল আহমেদ, মোঃ আরিফুর রহমান, মোঃ সুমন কবির ভূইয়া, রনি,রিপন, ও সৈকত।
কোচের দায়িত্ব হিসেবে আছে নাজমুল হাসান কামাল। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিজানুর রহমান আকাশ ও রিয়াজ উদ্দিন তুষার।
চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পেয়েছে ৩০ হাজার টাকা। রানারআপ দল পেয়েছে ২০ হাজার টাকা।
সোহেল আহমেদ ভূঁইয়া/করেসপোন্ডেন্ট







