

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জের লাতিফগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী-২০২৩ এর দোয়া অনুষ্ঠান সোমবার মাদ্রাসা হল রুমে সম্পন্ন হয়।
অধ্যক্ষ মাওঃ হাফেজ আমির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক বিল্লাল হোসেন সেলিম ও নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক ও ৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইলিয়াছ বেগ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদ হোসেন। বক্তব্য রাখেন,ইউপি সদস্য মো: মাসুদ , ব্যবসায়ী আবুল হোসেন (আবু ডাক্তার), সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, প্রভাষক মোঃ রুহুল আমিন,সমাজ সেবক মোঃ সুজন প্রমুখ।
বক্তারা বলেন, পরীক্ষায় পাশ করার পাশাপামি ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থীর সত:স্ফুর্ততার কারণে শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষার মান অনেকা বৃদ্ধি পেয়েছে। আমরা সমন্বিত প্রচেষ্টায় আগামীতে আ্েরাও ভালো কিছু অর্জন করতে সক্ষম হবো বলে মত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সমাজ সেবক সুজনের উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কমিটি ও সুধীজনের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।








