

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে দিনে তীব্র রোদের কারনে গরম ও রাতে শীতের আমেজ বাড়ছে। সেই সাথে পড়ছে ঘন কুয়াসা। হিমালয়ের পাদদেশে অবস্থিত সিমান্ত ঘেসা সর্ব উত্তরের জেলা পঞ্চগড় অন্য জেলার তুলনায় আবহাওয়া ভিন্ন হওয়ার কারনে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। সেই শীত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা গ্রামে একটু বেশি, শহড়ের তুলনায় ফলে দ্রুতই পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া।
সোমবার ( ২৬ অক্টোবর ) আবহাওয়া অফিস সূত্রে জানা যায় পঞ্চগড় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের বেলায় সর্বোচ্চ ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। প্রতিদিন সন্ধ্যার পরে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। রাস্তা ঘাটে দেখা যাচ্ছে রাতের বেলায় শীতের কাপড় পরে বেরাতে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা। প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল হেমন্তের।

কিন্তু পঞ্চগড়ে এখন দিনে হেমন্ত, রাতে শীত। হেমন্তের শুরু থেকেই দিনের বেলায় শান্ত বাতাস বইছে সর্বত্র। গাছে গাছে ফুটছে শিউলি, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রঙ ঢেলে দিয়েছে প্রকৃতি। প্রতিনিয়ত বইছে হিমেলে হাওয়া। সকালে পূর্ব আকাশ ফুঁড়ে উঠছে সূর্য। দিনে সর্বত্র গরম অনুভূত হচ্ছে। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি।
রাতে বইছে ঠান্ডা হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে তীব্র। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন কেউ কেউ। বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের শেষ রাতে ব্যবহার করতে হচ্ছে শীতের কাপড়। যারা শীতের কাপড় গুছিয়ে রেখেছিলেন তারাও এখন ব্যবহারের জন্য গরম কাপড় বের করছেন। রাতে শীতের সঙ্গে কুয়াশা পড়ছে।
শহরের শীতের কাপড়ের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাতে ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.














