

পথ চলতে ভয়—জীবন চালাতে ভয়
দূরে সরে যাচ্ছে হাতের নাগালের চাঁদ
চারি দিকে নেমে আসছে বেদনার আঁধার
হুহু করে বেড়ে যাচ্ছে ঘাস-লতারও দাম
আগামীর দিকে তাকালে দেখা যাচ্ছে বিপর্যয়ের নাচ

দুনিয়ার সবকিছু হাতের মুঠোই—চলছে ভয়ের আতঙ্কে—
হলুদবনে গোখরা সাপটা কাঁপছে থরথর
হেলেঞ্চার বুকে গঙ্গাফড়িংটাও ভয়ে লাফার
ওই পথিক চমকে ওঠছে ভরা-ভরদুপুরে
পাখিরা ওড়তে পারের তবু ভয়ের মধ্যে আছে
বন্যপ্রাণীরা একে অপরকে ভয় করছে
মানুষ মানুষকে ভয় করছে বহু কারণে—
পিতা পুত্রকে ভয় করছে সামর্থ্য হারালে
মা মেয়েকে ভয় করছে তার আশ্রয়ে গেলে
অসীম সাহসী বীরযোদ্ধার ভয় একলা গুহায়
ভয়ের মধ্যেই আছি নিশ্চয়—চলছে মহাচক্র









