

মাকসুমুল মুকিম,দোহার-নবাবগন্জ (ঢাকা) : আসন্ন দোহার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সর্বশেষ নির্বাচন কার্যালয়ের তথ্য মতে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পওয়া গেছে।
অপরদিকে গত বৃহস্পতিবার ২ মে বিকাল পাচঁটায় ’উপজেলা পরিষদ’ সাধারণ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিক প্রার্থী উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা যুবলীগের কার্যকরী সদস্য শেখ সালাহ উদ্দিন সরে দাড়িয়ে সমর্থন দেন তার একমাত্র প্রতিপক্ষ তালা প্রতিকের প্রার্থী ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগকে।ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তালা প্রতিকের প্রার্থী ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ নির্বাচিত হতে যাচ্ছেন।বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা

আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন(আনারস) প্রতিক নিয়ে তার প্রতিদ্বন্দি প্রকৌশলী মেহবুব কবিরের (মটর সাইকেল) এর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। গোটা উপজেলায় দুই প্রার্থীর পৃথক নির্বাচনী উঠান বৈঠকে ভোটাররা সকলেই খুশী।ভোটাররা বলছেন এই অঞ্চলে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই হবে।মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিন প্রার্থী।
তিন প্রার্থীই দোহার উপজেলার আওয়ামীলীগের পদধারী নেত্রি মহিলা ভাইস চেয়ারম্যান হাসঁ প্রতিকে লড়ছেন কাজিরচর-মধুরচর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শামীমা ইসলাম বিথী। সে চলমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান।মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতিকে লড়ছেন রাইপাড়া ইউনিয়নের পালমগঞ্জ গ্রামের শাহজাহান শারুর স্ত্রী আছমা আক্তার।
সে উপজেলা মহিলালীগের সহ-সভাপতি।মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতিকে লড়ছেন উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা তৌহিদ চৌধুরীর স্ত্রী মিতু চৌধুরী। সে দোহার উপজেলা মহিলালীগের সভাপতি।বেথুয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের পুত্র ও ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ তার প্রতিপক্ষ সরে দাড়াতে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছে।
এ বিষয়ে দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকের প্রার্থী মো. আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে দোহার ও নবাবগঞ্জের মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলায়ও উন্নয়ন কর্মকান্ড হাতে নিতে কাজ করেছি। আমি মনে করি নির্বাচনে সাধারন ভোটারগন আমাকে বেছে নিবেন।
এ বিষয়ে মটর সাইকেল প্রতিকে ইঞ্জিনিয়ার মেহবুব কবির জানান, ২০১৩ সাল থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দিতা করে আসছি। বিভিন্ন অনিয়ম ও ভোট কারচুপি”র মাধ্যমে দোহারের সর্বস্তরের ভোটারদের ইচ্ছার ফলাফল পাল্টিয়ে তাদের পছন্দের ব্যাক্তিকে নির্বাচিত করেন। আমি এবারও আশাবাদী দোহারের লোকজন আমার সাথে আছে ইনশাল্লাহ। সুষ্ঠ ভোট হলে বিজয় হবেই আমার। নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমানের পরিকল্পনায় ঢাকা-১ আসনকে স্মাট নগর হিসেবে বাস্তবায়ন করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাবো।
প্রকাশিত : শুক্রবার, ০৩ মে ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন










