নেছারাবাদে কাপড়ের রং দিয়ে আইসক্রীম তৈরীর অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠীর নেছারাবাদে কাপড়ের রং দিয়ে আইসক্রীম তৈরীর অপরাধে ভোক্তাধিকার আইনে লাক্সারি আইসক্রীম কোম্পানীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এন ডব্লিউ স্কুল সংলগ্ন পাশে অবস্থিত ওই কোম্পানীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান।

ওই কোম্পানীর মালিকের নাম মো: ইব্রাহীম হোসেন৷ অভিযানকালে মালিককে না পেয়ে ম্যানেজার মো: আরিফুল বারীকে ওই অর্থদন্ড দেয়া হয়। এসময় কোম্পানীর তৈরীকৃত সব ভেজাল আইসক্রীম জনসম্মুখে নষ্ট করে দেয়া হয়।

নেছারাবাদ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো: হারুন অর রশিদ জানান, এখানে কাপড়ের রং মিশিয়ে ভেজাল উপাদান দিয়ে লেমন,অরেঞ্জ স্বাধের আইসক্রীম তৈরী করা হত। এ আইসক্রীম খেয়ে বিশেষকরে বাচ্চারা ঝুকির মধ্য থাকত। এসব আইসক্রীম খেলে পেটে নানা পীড়াসহ দেহে নানা সমস্যার সম্ভাবনা থাকে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, আইসক্রীম কোম্পানীকে ভোক্তাধিকার আইনে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকে। একইসাথে ওই কোম্পানীকে পূনরায় এ ধরনের অপরাধ না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like