গুগল ক্রোম ব্যবহারকারীদের নিরাপত্তায় সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট নিয়ে উদ্বেগ প্রকাশের পর এবার হ্যাকারদের টার্গেটের শিকার হয়েছেন গুগল ক্রোম। প্রতিষ্ঠানটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক করে গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। তা না হলে যে কোনো সময় হ্যাকারের হামলার শিকার হতে পারেন ব্যবহারকারী।

সম্প্রতি জনপ্রিয় ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত গুগল ক্রোমের পুরনো ভার্সনে বেশকিছু দুর্বলতা খুঁজে পায় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। ভারতের কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে রিপোর্ট জমা পড়ার পর এই বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, যারা ক্রোমের ১২৯.০.৬৬৬৮.৭০/.৭১. ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করছেন, তারা যে দ্রুত এটি আপডেট করে নেন। কারণ হিসেবে সিইআরটি-ইন এর দাবি, গুগল ক্রোমের পুরনো ভার্সনে এতটাই দুর্বলতা রয়েছে যে কোনো সময় এতে হ্যাকাররা হামলা করতে পারে। যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কীভাবে এই হামলা হতে পারে বিস্তারিত তথ্য প্রকাশ্য করে বলা হয়েছে, নিরাপত্তার দুর্বলতা ব্যবহার করে হ্যাকাররা প্রথমে বিশেষভাবে তৈরি একটি অনুরোধ বার্তা পাঠাবে। কম্পিউটার-ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল-অফ-সার্ভিস বা ডসের উপর আক্রমণ চালাতে পারবে সাইবার হামলাকারীরা।

একবার যদি এই হামলা চালাতে পারে হ্যাকাররা তাহলে সমস্ত ক্রোম বাউজার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে হ্যাকারের হাতে।

গুগল ক্রোম ছাড়াও যে ৫ ব্রাউজার দ্রুতগতিসম্পন্ন

মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট, গুগল ক্রোম সব জায়গাতেই ব্যবহার করা যায়। অন্যান্য ব্রাউজারের তুলনায় বাজারে গুগল ক্রোমের শেয়ার রয়েছে প্রায় ৭০ শতাংশ বেশি। ব্যবহারকারীদের অভিযোগ, গুগল ক্রোমের এত জনপ্রিয়তা সত্ত্বেও গুগল ক্রোম অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক সীমাবদ্ধ। আজ আপনাদের জানাবো দ্রুতগতিসম্পন্ন ৫ ব্রাউজার সম্পর্কে।

১. ব্রেভ

গুগল ক্রোমের সঙ্গে অনেক মিল রয়েছে ব্রেভ ওয়েব ব্রাউজারের। তবে গুগল ক্রোমের চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন এই ব্রাউজার। ব্রেভ ব্যবহৃত হয় ক্রোমিয়াম ইঞ্জিনের ভিত্তিতে। এতে যেসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয় সেসব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস এবং রাস্ট।

২. সাফারি

আপনি যদি অ্যাপল ইকোসিস্টেম ব্যবহার করেন, তাহলে অ্যাপল ডিভাইসের মধ্যে ব্যবহৃত সাফারি ব্রাউজারই শ্রেষ্ঠ ব্রাউজার। অ্যাপল ডেভেলপারদের দ্বারা এই ব্রাউজার তৈরি হয়েছে। এখানে সহজেই যেকোনো ডেটা দেখা যায়। তবে ম্যাক ডিভাইসে এর গতি দ্রুত হয়ে থাকে। এখানে সুইফট, সি প্লাস প্লাস, অবজেক্টিভ সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।

৩. ভিভালদি

মোবাইল এবং ডেস্কটপে বহুল ব্যবহৃত ব্রাউজার ভিভালদি। অপেরা ব্রাউজারের ডেভেলপাররা এই ব্রাউজার তৈরি করেছেন। ভিভালদি ব্রাউজারে রয়েছে স্ক্রিনশট টুল। ব্যবহারকারীরা সহজেই ডেটা খুঁজে পায় এখানে। প্রথমে এর অপারেটিং সিস্টেম ছিলো উইন্ডোজ-৭ এবং পরে ওএক্স-১০ সংযোজিত হয়। বর্তমানে লিনাক্স ও অ্যান্ড্রইড ব্যবহৃত হচ্ছে।

৪. মাইক্রোসফট এডজ

মাইক্রোসফ করপোরেশন কর্তৃক তৈরি ব্রাউজার মাইক্রোসফট এডজ। এটি এমন একটি ব্রাউজার যা অনেকগুলো সফটওয়্যারের সংমিশ্রণে গড়ে উঠেছে। ২০১৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ-১০ এবং এক্সবক্স-১ প্রকাশ করা হয়। এরপর ২০১৭ সালে অ্যান্ড্রইড এবং আইফোন, ২০১৯ সালে ম্যাক এবং ২০২০ সালের অক্টোবর লিনাক্স সফটওয়্যার প্রকাশ করা হয়। ব্রাউজারটিতে সহজেই ডেটা দেখা যায়। এতে সি প্লাস প্লাস এবং সি# প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।

৫. মোজিলা ফায়ারফক্স

বিশ্বে জনপ্রিয় ব্রাউজার হলো মোজিলা ফায়ারফক্স। কয়েক বছর ধরে এর হ্যান্ডি কালেকশন বেড়ে চলেছে। মোবাইলে এই ব্রাউজার দ্রুতগতিতে কাজ করে থাকে। মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে সহজে ডেটা দেখতে পাওয়া যায় এবং গুগল ক্রোমের চেয়ে এখানে ডেটার নিরাপত্তা রয়েছে বেশি। এতে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, সি, সি প্লাস প্লাস, এক্সএমএল, রাস্ট এবং এক্সবিএল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহৃত হয়।

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like