

ষড়ঋতুর দেশে বৈশাখ-জৈষ্ঠ্য দু’মাস হলো গরমকাল,
গরমকালের তাপদাহে প্রাণ ওষ্ঠাগত দেহঘড়ি বিকল।।
মাঠ-ঘাট চৌচির, জীবন অস্থির, কৃষকের হা-হুতাশ,
লাঙল চলে না আকাশ পানে চেয়ে কাটায় অবকাশ।।

শিশু-আবাল-বৃদ্ধ ভনিতা সকলকেই ভয়ে রাখে,
গরমের কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকে।।
গরমকালে নিতে হয় শরীর, মুখ ও ত্বকের সুন্দর যত্ন,
এই কালের ফল ফলাদিও সুস্বাদু শরীরের জন্য রত্ন।।
এই কালেই মধুমাস-আম, কাঁঠাল সাথে পাবে পেয়ারা,
পেঁপে, কলা, লিচু, আতাফল আরও আনারস ও জাম্বুরা।।
ফুল বাগানে নানান ফুলের ঘ্রাণযুক্ত অপরূপ শোভা,
জু্ঁই, সূর্যমুখী, গাঁদা, কামিনী, মাধবীলতা সহ হরেক ফুল মনোলোভা।।
গরমকালের প্রকৃতি বিরূপ হলেই মানুষের যত ভয়,
ঝড়-ঝঞ্ঝা দাবদাহ বাড়লে নানা রকম হয় সংশয়।।
আল্লাহ তুমি মেহেরবান রেখো শান্তির পরিবেশ,
তব দয়া, তব কৃপায় সুন্দর রবে ষড়ঋতুর দেশ।।
রবি বার, ১১ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন







