

সজীব খান :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরষ্ট্রে উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শহীদ মাওলানা রইস হত্যার বিচার, গ্রেফতারকৃত ২১জন ছাত্র যুব জনতার নিঃশর্ত মুক্তি দাবি, মানবিক করিডোর ও বিতর্কিত নারীনীতি প্রসঙ্গে নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করা হয়।
তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে যেই জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনে ওতপ্রোতভাবে ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আন্দোলন দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার হয়ে ২৭ জন ছাত্রসেনা কর্মী জেলহাজতে, পুলিশের গুলিতে ও সন্ত্রাসী হামলায় আহত হন শতাধিক। যেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা গণঅভ্যুত্থানে অংশীজন ছিলাম নেই ছাত্রসেনার নেতাকর্মীরা বর্তমানে বৈষ্যমের শিকার হচ্ছে। ২৭ জানুযারি গাজীপুরে মব জাস্টিসের শিকার হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করা ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন (রহ.) ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি। ২৬ জানুয়ারি ঢাকায় দেশের সর্বস্তরের সুন্নি জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত Movement for a free Palestine কর্মসূচিতে তিনি মুসল্লি সমেত উপস্থিত হয়েছিলেন। মসজিদে সুন্নি মতাদর্শের বিরোধী পক্ষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তারা মতাদর্শগত বিরোধকে নেপথ্যে রেখে মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে মর তৈরি করে নির্মম ভাবে প্রহার করে। খানা হাজতেও পুলিশি নির্যাতন, অবহেলা ও কারান্তরীণ অবস্থায় বিনা চিকিৎসায় ভার মৃত্যু হয়। প্রতিবাদে ২৮ এপ্রিল থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। একজন ইমাম ও খতিবকে বিনা বিচারে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন, কালোপতাকা মিছিল, প্রতিবাদ সভা করেছে ছাত্রসেনা। এ সব বিষয়সহ নানাহ দাবিতে তারা স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জাহিদ,সদস্য মো : সিহাব, মো: জাহিদ হোসেন, রায়হান আহমেদ।
সোম বার, ১২ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











