

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ ২জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আটকরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম হােসেন (৪৪) ও একই গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।
আজ বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। এর আগে বুধবার দুপুরে অভিযান চালিয়ে স্বর্ণেরবারসহ ২জনকে আটক করে।

৬ বিজিবি ব্যাটালিয়ন (চুয়াডাঙ্গা) পরিচালক লেঃ কর্ণেল নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় বিজিবি বুড়িপোতা বিওপি সদস্যরা।
এসময় বাইসাইকেলযোগে দুইজন ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি অভিযান দল তাদেরকে দাঁড়াতে বললে, তারা পালানাের চেষ্টা করে।
এসময় বিজিবির সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে কালামের কোমরে বাঁধা অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭০৪ গ্রাম।
বুধবার, ১৪ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











