

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেড এর অধিনস্থ আলীকদম জোন জনগোষ্ঠীর উন্নয়নে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫মে) লামা ও আলীকদমের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করেন।

আলীকদম জোন (৩১বীর) এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আজ সাড়ে ১১টায় আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা দিয়ে আসছে।
এছাড়াও ব্যাক্তি বিশেষকেও তাৎক্ষণিক সর্বমোট দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ।
এসময় প্রধান অতিথি বলেন, জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে।
সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।”
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











