চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী :

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে ইউনিয়ন কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মারুফ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার মুহা বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রব তফাদার, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান, মোঃ মনির গাজী, সাংগঠনিক সম্পাদক বি এম আহসান হাবীব, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবুল কাশেম।

সম্মেলনে ২০২৫_ ২৬ শেসনে সভাপতি হিসেবে সভাপতি মারুফ সরদার, সহ-সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, আব্দুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামকে মনোনীত করা হয়।

শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like