জ্ঞানসঙ্গি কথা সাহিত্য সম্মাননা পুরস্কার গ্রহণ করলেন দেওয়ান মাসুদ রহমান

মিজানুর রহমান রানা :

জ্ঞানসঙ্গি কথা সাহিত্য সম্মাননা পুরস্কার গ্রহণ করলেন চাঁদপুরের দেওয়ান মাসুদ রহমান। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে পালিত হয়েছে ‘জ্ঞানসঙ্গী সৃজন উৎসব-২০২৫’। মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য পুরস্কার ২০২৫’ বিতরণের আয়োজন করা হয়। আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে আবদানের জন্য চাঁদপুরের দেওয়ান মাসুদ রহমানসহ ১৬ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, চিত্রশিল্পী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

জ্ঞানসঙ্গী জাতীয় সাহিত্য সংগঠন। ‘বাংলা সাহিত্য সংস্কৃতির প্রাণময় প্রকাশ’ স্লোন নিয়ে জ্ঞানসঙ্গী প্রকাশন প্রকাশনার কাজ করে

চলতি বছরে পুরস্কার প্রাপ্তরা হলেন— নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বিষয়ে গবেষণায় : পারভেজ বাবুল। কাব্য সাহিত্যে পেয়েছেন রুহুল কুদ্দুস, মীর আবদুর রাজজাক, মুহাম্মদ আলকামা সিদ্দিকী, শামসুল বারী উৎপল, শামিমা নাইস।

সেরা সংগঠক : বিধুরা ধর ও নিলয় বিশ্বাস। সমাজকর্মে মাসুদ মাহাতাব। এছাড়াও কয়েকজনকে প্রদান করা হয় জ্ঞানসঙ্গী শিল্প-সাহিত্য প্রণোদনা সম্মানা।

অনুষ্ঠানে পাঠ উন্মোচন করা হয় জ্ঞানসঙ্গী প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থ’ ‘আবৃত্তির সমকালীন কবিতা’ শীর্ষক সংকলনের। সংকলনটি সম্পাদনা করেছেন বিধান চন্দ্র রায়।

কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও অতিথিদের কথামালায় প্রাণময় ছিলো গোটা আয়োজন।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী জাহান বশীর এবং সভাপতিত্ব করেছেন বর্ষীয়ান কবি ইমরোজ সোহেল।

শনি বার, ১৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like