পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উপজেলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনুপম রায়কে দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ০৪ আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই হামলার ঘটনায় অনুপমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অনুপম আওয়ামী শাসনামলে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ০৫ আগষ্ট পরবর্তী তিনি অবৈধ পথে ভারতে গিয়ে আত্মগোপন করেন। সচেতন মহলের ধারণা- দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সম্প্রতি তিনি পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছেন।

শনি বার, ১৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like