ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সেমিনার: সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

গত জানুয়ারিতে শুরু হওয়া ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আজ ১৭ মে ২০২৫ এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এ প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং জলবায়ু সংবেদনশীল রোগের বিষয়ে রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম।

এবং সভাপতিত্ব করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণ উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার আব্দুল্লাহ আল ফাহিমও উপস্থিত ছিলেন এবং তিনি জানিয়েছেন যে, সারাবছর ব্যাপী বিভিন্ন ক্লিনিং ক্যাম্পেইন, সভা-সেমিনার ও উঠান বৈঠক আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এই সেমিনার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আশাবাদী।

শনি বার, ১৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like