ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার দাস’র মালিকানাধীন একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। শনিবার (১৭ মে ২০২৫) গভীররাতে উপজেলা পরিষদের গেইটের অদুরে শ্রীগুরু জুয়েলার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ, বাজার ব্যবসায়ী কমিটি, ও বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ ।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দিলীপ কুমার দাসের বড় ছেলে বিশ^জিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার শনিবার (১৭ মে ২০২৫) রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার (১৮ মে ২০২৫) সকালে দোকানে এসে দেখি কলাপসিবল গেইটের ৩টি তালা ভাঙ্গা। পরে দোকানে এসে দেখি সকল জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি টিভি ক্যামেরা গুলোও বিনষ্ট করা হয়েছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের শনাক্ত করে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে, তদন্ত চলমান রয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার, ১৮ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like