

মো: আব্দুল করিম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি তরুণ মেধাবী সাহসী ছাত্র নেতা হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। শনিবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজস্ব এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত ক্রমে এ অনুমোদন দেওয়া হলো।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি, মো. হাশেম আহম্মেদ সিদ্দিকীকে সিনিয়র সহসভাপতি, মো. জাহিদ হাসান টিটুকে সহসভাপতি, মো. নাঈম হাসান উজ্জলকে সাধারণ সম্পাদক, মির্জা ইমরুল কায়েস রিয়াদকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাকিবুল হাসান তারা ও মো. মনির হোসেন শান্তকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এবিষয়ে জেলা ছাত্র দলের সভাপতি বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ মহান সৃষ্টি কর্তা নিকট শোকরিয়া, প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাই কে। আমি সকলের দোয়া ও সহযোগিতায় যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেকোন নিদর্শনা ও রাজনৈতিক কর্মসূচি যেন সফলভাবে পালন করতে পারি।
রোববার, ১৮ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








