তেঁতুলিয়ায় রাস্তাবিহীন স্থানে সেতু নির্মাণ! দুদকের অভিযান, সরকারী টাকার অপচয়!

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় সড়কবিহীন একটি স্থানে প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের ঘটনায় দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রবিবার দুপুরে দুদকের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমীর শরীফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সেতু নির্মাণে ব্যবহৃত পাথর, বালু, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি সেতুর নকশা, পরিমাপ ও নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাই করতে প্রাথমিক পর্যায়ে তদন্ত চালানো হয়। এরপর তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা।

অভিযানের সময় দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন এবং উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের আওতায় গ্রামীণ রাস্তায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা। এটি বাস্তবায়ন করছে তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

স্থানীয়দের অভিযোগ, যেখানে কোনো রাস্তা নেই, সেখানে সেতু নির্মাণ করে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কি না এবং এতে কোনো অনিয়ম রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে।

দুদকের উপপরিচালক আজমীর শরীফ মারজি বলেন, “গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে তদন্তে এসেছি। সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ এবং প্রকল্পের বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর ফলাফল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like