সমাজ ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে : মানসুর আহমদ সাকী

সাইদ হোসেন অপু চৌধুরী :
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আগামীতে যাতে কেউ স্বৈরাচার হতে না পারে সেই পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহবান জানাই।

মঙ্গলবার (২০ মে) মতলব উত্তর ছেংগারচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌরসভার সভাপতি এমদাদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় আয়োজিত পরিচিত সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

মুফতি মানসুর আহমদ সাকী আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, তা দেশের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অতিশীগ্র ধর্মবিরোধী এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে।

প্রধান আলোচকের আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ডালিম চৌধুরী, উপজেলা নির্বাহী সদস্য আতাউল্লাহ মহসিন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like