

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার ভিতরবন্দ মহাবিদ্যালয়ে ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ কর্মশালা ও ফলস বৃক্ষ প্রদান করা হয়।

এসময় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের সভাপতি আমিনুল খন্দকার বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার, ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা শ্রী প্রভাত কুমার ভৌমিক ও ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফারুক হোসেন প্রমুখ।
বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা ও ফলজ বৃক্ষ সেমিনারে উপস্থিত দ্বাদশ শ্রেণীর ছাএী সাদিয়া খাতুন বলেন, আমরা এই সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি যা বাস্তব জীবনে কাজে লাগার চেষ্টা করবো।
প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার বলেন, এই জাতিকে উন্নয়ন অগ্রযাএায় পৌঁছাতে বিজ্ঞান, কৃষি, পরিবেশ ও ফলজ বৃক্ষের প্রতি জোরদার করতে হবে।
এসময় জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের সভাপতি ও ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল খন্দকার বাচ্চু বলেন, আমি দীর্ঘদিনের নিজস্ব প্রচেষ্ঠার মাধ্যমে ক্লাব প্রতিষ্ঠা করে মানুষের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও মেধাবী ছাএ-ছাএীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি।
বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











