

নিউজ ডেস্ক :
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ নেতা মিজানুর রহমান ভূঁইয়া (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিহতের ছোট ভাই শরীফ আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মিজান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূঁইয়া বাড়ির মৃত হুমায়ুন কবির মাস্টারের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছোট ভাই শরীফ আহমেদ ভূঁইয়া জানান, তার ভাই একজন ঠিকাদার ছিলেন। ঘটনার দিন তার ব্যবসায়িক পার্টনার তাকে কুমিল্লা নগরীর দৌলতপুরে যেতে বলেন। প্রথমে তিনি যেতে না চাইলেও অনুরোধের পর সেখানে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কিছু দুর্বৃত্ত তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











