নকলনবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি :
৪৯৭টি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ এক্সট্রা-মোহরাব (নকল নবীশ) এসোসিয়েশন, বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা রেজিস্ট্রার এর কার্যালয় হতে নকল নবীসদের একটি দল ব্যানার হাতে সড়ক প্রদক্ষিন করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সট্রা-মোহরাব (নকল নবীশ) এসোসিয়েশন, বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ নুরুন্নবী মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিপন, ক্যাশিয়ার আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন সরকার, প্রচার সম্পাদক ইলিয়াস আহমেদ, বক্কর মিয়া, সেলিমুজ্জামান, আল ফিহাজুল বাপ্পী, আব্দুল কুদ্দুস সহ অনান্য নকল নবীশরা।

মানববন্ধন শেষে নকল নবীশরা কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ মোস্তফা রবিউল ইসলাম স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করেন।

বৃহস্পতি বার, ২২ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like